গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় সরব ইরান

    আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় সরব ইরান

    0
    139
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডোনাল্ড ট্রাম্পের দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছে ইরান। এই পরমাণু অস্ত্র এবং তার পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সাম্প্রতিক কালে বার বার সরব হতে দেখা গিয়েছে আমেরিকাকে।
    তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ ইরানের। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মতে, যে দেশ বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধ করা নিয়ে দাদাগিরি করে, তারাই এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে ঝুঁকছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য চেষ্টায় থাকা আমেরিকার এ হেন পদক্ষেপ সাজে না বলেই মনে করেন আরাঘচি। ইরানের বিদেশমন্ত্রী মনে করেন, আমেরিকার এ ধরনের পরীক্ষার ঘোষণা শুধু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ই নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনকও।
    বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া বুসানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার কথা জানিয়েছিলেন। অনেকের মতে, আমেরিকা যে পারমাণবিক শক্তিধর দেশ, তা রাশিয়া, ইরান এবং চিনকে বোঝাতেই এই কৌশল নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।