ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

0
131
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইজরায়েলের বিরুদ্ধে যেকোনও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশাবাদী নন বলেও জানিয়েছেন তিনি।
গত জুনে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত অবসানের পর এটাই ইরানি প্রেসিডেন্টের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার ছিল। তিনি বলেছেন, ইজরায়েল যেকোনও সামরিক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আবারও ইজরায়েলের ভিতর প্রবেশ করে আঘাত করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, ইরানে ইজরায়েলের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানও শক্তিশালী হামলা চালিয়েছে। তবে ইজরায়েল তাদের ক্ষয়ক্ষতি গোপন করছে।
তার অভিযোগ, হামলা করে ইজরায়েল ইরানকে পরিবর্তন করতে, ভেঙে ফেলতে এবং দুর্বল করতে চেয়েছিল। তবে তেলআভিভ সে লক্ষ্য পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে ।