হরমুজ প্রণালী খুলতে আমেরিকাকে নতুন শর্ত ইরানের

0
87
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে হরমুজ পুনরায় চালু করার ইঙ্গিত দিয়ে আমেরিকার কাছে শর্ত পাঠিয়েছে তেহরান।
পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে ইরান বলেছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব, তবে এর বিনিময়ে পরমাণু আলোচনা পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। আমেরিকার এক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে।
যুদ্ধ শুরুর পর প্রথমে ইরান এটি বন্ধ ঘোষণা করে, পরে আমেরিকাও সেখানে অবরোধ জোরদার করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।