গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান

    সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স

    মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে ইরানের একটি সংশোধিত শান্তি প্রস্তাব আমেরিকার কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। সাক্ষাৎকারে একজন পাকিস্তানি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

    তবে শান্তি আলোচনা বর্তমানে আটকে রয়েছে এবং উভয় পক্ষই বারবার নিজেদের শর্ত পরিবর্তন করছে বলে সূত্রটি উল্লেখ করেছেন। সূত্রটি সতর্ক করে বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই। এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, তেহরানের প্রস্তাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এপ্রিলে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিটি লাইফ সাপোর্টে রয়েছে। কারণ সংঘাত বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে তেহরানের জবাবে বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। ইরানের পারমাণবিক আহরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি চুড়ান্ত আলোচনায় পৌঁছাতে বাধার সৃষ্টি করছে।

    এর আগে ১৭ মে জানা যায় ওয়াশিংটন তেহরানের কাছে একটি পাঁচ দফার তালিকা পেশ করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়ার পর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আবারও যেন যুদ্ধের আবহ তৈরি হয়েছে। সেই সঙ্গে তীব্র হয়ে উঠেছে উত্তেজনাও। রাত নামার সঙ্গে সঙ্গে তেহরানের বিস্তৃত নগরজুড়ে এবং আলবোরজ পর্বতমালার বরফঢাকা চূড়াগুলোর পেছনে অন্ধকার নেমে এলে হাজারো মানুষ নিয়মিতভাবে রাষ্ট্র-সমর্থিত সমাবেশে অংশ নিচ্ছেন, যেখানে আমেরিকাবিরোধী মনোভাবকে কেন্দ্র করে জনমত সংগঠিত করার চেষ্টা চলছে।