
ইরানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা কার্যকর করা হলে যেকোনও দেশকে হরমুজ প্রণালী পার হতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রামি নিয়া বলেছেন, আমেরিকা যদি ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর করে, তাহলে এর প্রভাব আন্তর্জাতিক নৌ চলাচলেও পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হতে পারে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো লক্ষ্যই সফল হয়নি। তার ভাষ্য, ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাও নষ্ট করা যায়নি।
