
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ আছে কি না, আমেরিকার কাছে ইরান তা জানতে চেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরান জানতে চেয়েছে আমেরিকা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবে কি না।
একইসঙ্গে নিষেধাজ্ঞা ইরানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তিনি আলোচনায় উন্মুক্ত আছেন বলেও দাবি করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব কি না।
এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, আমেরিকা যদি ইজরায়েলকে সমর্থন দেওয়া, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখা এবং ওই অঞ্চলের বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ না করে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা কোনও ভাবেই সম্ভব নয়।




