গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home International খুব দ্রুত পরমাণু চুক্তি কার্যকর নয়, জানিয়েছে ইরান

    খুব দ্রুত পরমাণু চুক্তি কার্যকর নয়, জানিয়েছে ইরান

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    খুব দ্রুত পরমাণু চুক্তি চায় আমেরিকা। কিন্তু সেটা খুব সহজে হবে না। এমনটাই জানিয়েছে ইরান। শনিবার দু দেশের মধ্যে পরমাণ কর্মসচি বা পরিকল্পনা নিয়ে বৈঠক শুরু হয়েছে। এই আলোচনা চলবে আগামী শনিবার পর্যন্ত। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক হয়েছে শনিবার।
    বৈঠক শেষে আব্বাস জানিয়েছেন, আমেরিকার তরফে বলা হয়েছে খব দ্রুতই কোনও সদর্থক চুক্তির পথে হাঁটা সম্ভব হবে। কিন্তু সেটা খুব সহজে হবে না। সেজন্য দু পক্ষেরই ইচ্ছাশক্তি থাকা দরকার। স্রেফ আলোচনার জন্য আলোচনা, যা কেবল সময় নষ্ট করে, সেটা মোটেই কাম্য নয়।
    এদিকে হোয়াইট হাউসও এই বৈঠককে অত্যন্ত সদথক ও গঠনমূলক বলেই বর্ণনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, ওঁরা ঠিক আলোচনাই করছেন। তবে শেষ পর্যন্ত না পৌঁছনো অবধি কিছু বলা মুশকিল।