গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International নীতি না বদলালে আলোচনা সম্ভব নয় , বার্তা ইরানের

    নীতি না বদলালে আলোচনা সম্ভব নয় , বার্তা ইরানের

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুধু পরমাণু চুক্তি নয় , কোনও বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় না ইরান। এই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার আগে বেশ কয়েকটি বিষয় বদলানো দরকার। রবিবার ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়ে  দিয়েছেন, কিছু জিনিস না বদলালে আমেরিকার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয় । নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে দুমাসের সময়সীমা বেঁধে দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে চিঠি দেওয়া হয়েছে ।
    তারপরেই আমেরিকাকে পাল্টা বার্তা দিয়েছে ইরান। বিদেশমন্ত্রী আব্বাস আরাকটি বলেছেন, আমেরিকার সঙ্গে আর কথাবার্তা এগোনোই সম্ভব নয় , যদি না বিশেষ কিছু জিনিস ওরা বদল করে। ইরান কোনও একগুঁয়েমি  থেকে এটা করছে না। ওয়াশিংটনকে তাদের নীতি পুনর্বিবেচনা করার দাবিও করেছেন তিনি।