গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ইরানের কখনোই পরমাণু অস্ত্র থাকা উচিত নয় : ট্রাম্প 

    ইরানের কখনোই পরমাণু অস্ত্র থাকা উচিত নয় : ট্রাম্প 

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের কখনোই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। এই বিষয়ে তাঁর চেয়েও বেশি একমত রাজা চার্লস।
    এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। আমেরিকা সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাঁর প্রশাসন কাজ করছে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেখানকার অবস্থা খুবই ইতিবাচক দিকে যাচ্ছে।
    বক্তব্যে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছেন। আমেরিকা কখনোই ইরানকে পরমাণু অস্ত্র হাতে পেতে দেবে না।