ইরানকে পারমাণবিক অস্ত্রধর না : ট্রাম্প

0
154
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। কাতারের লুসাইল প্রাসাদে নৈশভোজের সভা থেকে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চায়।
তবে ভয়াবহ ভাবে নয়, শান্তিপূর্ণ ভাবে।তাঁর বক্তব্য, ইরান বার বার যুদ্ধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আমেরিকা আর তা হতে দেবে না। ট্র‍াম্প বলেছেন, উপসাগরীয় অঞ্চল কাতারে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে।
আমির-আল-থানির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কাতারের প্রকৌশল-সহ অন্যান্য উন্নয়নের জন্য এ দেশ গর্বিত তার নেতাকে নিয়ে। গাজায় হামাসের হাতে পণবন্দি আমেরিকার নাগরিকদের উদ্ধারে কাতারের ভূমিকার জন্যও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।