
আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ ওপেন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে।
দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টিভি জলের নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে।এতে দেখা যাচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি ওই সুড়ঙ্গের ভেতর রয়েছেন।ভিডিওতে দেখা গেছে, উৎক্ষেপণের জন্য জলের নিচে থাকা এসব মিসাইল তৈরি রয়েছে।নৌ কমান্ডার আলীরেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।তিনি জানিয়েছেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে। যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিপ্লবী গার্ডের নৌ কমান্ডার বলেছেন, তাদের তৈরি কাদের ৩৮০ এল মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ রয়েছে যেটি আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।









