
ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে আমেরিকা। তেহরানও শর্তাবলীতে কিছুটা সম্মত হয়েছে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দীর্ঘমেয়াদী শান্তির জন্য ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছেন।তবে ইরানি সূত্র জানিয়েছে, আমেরিকার সাথে আলোচনায় এখনও কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব।এর আগে ১১ মে চতুর্থ দফার আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল।
এদিকে একজন সিনিয়র ইরানি কর্তা বলেছেন, কয়েক দশক ধরে পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান আমেরিকার কাছ থেকে কোনও নতুন প্রস্তাব পায়নি। তিনি আরও বলেছেন, ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের সাথে কখনও আপস করবে না।








