আলোচনায় বসার আগে আমেরিকাকে বাতিল করতে হবে হামলা: ইরান

0
118
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকা যদি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায়, তবে তাদের ইরানে আর কোনও ধরনের হামলার সম্ভাবনা পুরোপুরি বাদ দিতে হবে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে একথা বলেছেন ইরানের উপ বিদেশমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।
তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, তবে আলোচনার সময় আর হামলা চালানো হবে কিনা-এই গুরুত্বপূর্ণ প্রশ্নে আমেরিকা এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।
তাখত-রাভাঞ্চি আরও বলেছেন, ইরান শান্তিপূর্ণ গবেষণার জন্য ইউরেনিয়াম শুদ্ধকরণ করার অধিকার রাখে এবং গোপনে পারমাণবিক বোমা তৈরি করার অভিযোগ তিনি প্রত্যাখান করেছেন।