গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ, হুঁশিয়ারি ট্রাম্পের

    ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ, হুঁশিয়ারি ট্রাম্পের

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আশঙ্কা সত্যি করে ফের শুরু হতে চলেছে ইরান যুদ্ধ ,তেমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই তেহরানে বড় হামলা চালাতে প্রস্তুত আমেরিকা। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন,ইরানে আরও বড় আঘাত হানতে হতে পারে। এখনও নিশ্চিত নন। তবে আমেরিকা সম্পূর্ণরূপে প্রস্তুত। শীঘ্রই সবাই জানতে পারবেন। ইরানের সঙ্গে আমেরিকা স্বল্প সময়ের জন্য আলোচনা চালাতে প্রস্তুত। দু’ বা তিনদিনের জন্য, কিন্তু যদি ইরান, আমেরিকার শর্ত মানতে অস্বীকার করে, তাহলে তেহরানে ফের সামরিক অভিযান চালাতে হবে। সেটা হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার কিংবা শনিবার অথবা আগামী সপ্তাহের শুরুতে। ইরানের কাছে পরমাণু অস্ত্র আমেরিকা থাকতে দেবে না। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকির পালটা দিয়েছে তেহরানও। উল্লেখ্য,আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও,পরিস্থিতি যে কোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করা হয়েছে, এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশল।

    আশঙ্কা করা হচ্ছে, আমেরিকার দেওয়া শর্ত যদি ইরান না মানে সেক্ষেত্রে নতুন করে হামলা হতে পারে ইরানের মাটিতে।