গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আমেরিকা ,ব্রিটেন ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

    আমেরিকা ,ব্রিটেন ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে আমেরিকা ,ব্রিটেন এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।

     ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির উদ্ধৃত করে বলেছে, ইসরাইলের ওপর ইরানি হামলা প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিলে, সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলার বিষয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের রাষ্ট্রসংঘ দূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই অসামরিক নাগরিক।

    উল্লেখ্য,বহু বছরের হুমকি ও সম্প্রতি কয়েক দিনের টান টান উত্তেজনার পর ইসরায়েলের এই হামলা। তবে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলায় আমেরিকার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নিয়েছে।