গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International অতীত মনে করিয়ে হুঁশিয়ারি দিল ইরান

    অতীত মনে করিয়ে হুঁশিয়ারি দিল ইরান

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে আমেরিকাকে আরও অনেক চমক দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

    ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার মধ্যরাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, আমরা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছি। যুদ্ধে ফিরলে সেগুলি আমাদের আরও অনেক চমক দেখাতে সাহায্য করবে। আরাঘচি সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ডজনখানেক যুদ্ধবিমান খুইয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসও বিষয়টি স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। এই সূত্রে মার্কিন সেনার এফ-৩৫ বিমান গুলি করে নামানোর প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। এদিকে মঙ্গলবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর ইঙ্গিত,বর্তমান শান্তি-আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ করা হবে। ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা যে করা হয়ে গিয়েছে, তা বিগত কয়েক দিনে বার বার বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    তবে পরিকল্পনার পরেও এখনও পর্যন্ত হামলার পথে হাঁটেনি আমেরিকা। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন,দু’-তিন দিনের মধ্যে… শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।