আমেরিকার হুকুমে ইরানে হামলা নয় : নেতানিয়াহু  

0
123
আমেরিকার হুকুমে নয়, জাতীয় স্বার্থেই ইরানের হামলা চালিয়েছে ইজরায়েল। এমনটাই দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
শনিবার ভোরে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পর পর বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলি হামলার পরই আমেরিকা দাবি করে, ইরানের জ্বালানি এবং পারমাণবিক কেন্দ্রে আঘাত না করার জন্য ইজরায়েলকে নিষেধ করেছে। এমনকি, পশ্চিমি দুনিয়ায় চলমান উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পাশাপাশি ইরানকেও হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরান যেন পাল্টা হামলা না চালায়। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে হামলা নিয়ে কথাও বলেছেন। এরপরেই পাল্টা জবাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে জানানো হয়েছে, ইজরায়েল জাতীয় স্বার্থেই ইরানের উপর হামলা চালিয়েছে। আমেরিকার কথায় নয়।
ছবি  সৌজন্যে : এক্স