‘নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের! পাল্টা তেহরান

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
অনেক হয়েছে, এবার ম্যাপ থেকেই মুছে দেওয়া হবে ইরান-কে। এমনই চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আমেরিকা আবার পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করবে।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যদি এরপরেও তারা না থামে, তাহলে এমন পরিস্থিতি আসতে পারে যখন আমেরিকা আবার পুরোদমে সামরিক অভিযান চালাবে। ইরানের আর কোনও অস্তিত্বই থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস-এর তরফেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলি আগামী কয়েক দিনের মধ্যে নারকীয় পরিস্থিতির মুখোমুখি হবে।