গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত : ট্রাম্প

    ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত : ট্রাম্প

    0
    28
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ইরানের রণক্ষেত্রে যখন আমেরিকা ও ইসরায়েলের মিসাইল হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা নিয়ে বলেছেন, তাঁরা যদি দু’ সপ্তাহের মধ্যে আঘাত না করতেন,তাহলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।

    পাগলাটে মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু হতে পারে। এই মন্তব্যটি তিনি হোয়াইট হাউসে একটি গোলটেবিল বৈঠকে করেছেন।

    উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা,আইএইএ-এর মহাপরিচালক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত হতে পারছে না।তিনি বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে,এমন কোনো সরাসরি প্রমাণ না থাকলেও, প্রায় অস্ত্রমাত্রার সমান সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।