গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International শান্তি আলোচনায় পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল

    শান্তি আলোচনায় পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদলও রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশে। দু’সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে এ বার আলোচনায় বসছে আমেরিকা এবং ইরান।
    বৈঠকের আয়োজন করছে পাকিস্তান। ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। দলের নেতৃত্বে আছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কিছু পূর্বশর্তের কথা মনে করিয়ে দিয়েছিলেন কালিবাফ। জানিয়েছিলেন, ওই শর্তগুলি না-মানলে কোনও আলোচনাই হবে না। কালিবাফ জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা রয়েছে। তবে আমেরিকাকে তাঁরা একেবারেই বিশ্বাস করেন না।