কানে স্বর্ণপাম জিতলেন জাফর পানাহি

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

২২ বছর ধরে গোপনে সিনেমা তৈরি করে আন্তর্জাতিক উৎসবে পাঠিয়ে আলোচনায় ছিলেন ইরানি পরিচালক জাফর পানাহি। অবশেষে নিজেই হাজির হলেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে, আর প্রত্যাবর্তনেই জয় করলেন উৎসবের সর্বোচ্চ সম্মান স্বর্ণপাম। দীর্ঘ সময় পর তার এই প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয় ও ঐতিহাসিক।

বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি উঠেছে পানাহির হাতে।দীর্ঘদিন ধরে ইরানে সরকারবিরোধী সিনেমা বানিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা পেলেও নিজের দেশে তিনি নিষেধাজ্ঞার শিকার হন।একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হন সাহসী পরিচালক জাফর পানাহি। এত কিছুর পরও কান উৎসবে তার প্রত্যাবর্তন যেন এক নীরব প্রতিবাদ ও সৃজনশীলতার জয়।পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে পানাহি বলেছেন, তিনি বিশ্বাস করেন, এখনই সময়,সব মানুষকে, সব ইরানিকে,যেখানেই থাকুন না কেন, ইরানে কিংবা প্রবাসে একটি অনুরোধ করার।

আসুন, সব মতবিরোধ, সব সমস্যা এক পাশে রেখে আমরা এক হই। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা।এবারের উৎসবের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ।