গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology তথ্য চুরি করছে ইরানি হ্যাকাররা: এফবিআই

    তথ্য চুরি করছে ইরানি হ্যাকাররা: এফবিআই

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানি হ্যাকাররা টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে ভিন্নমতাবলম্বী,বিরোধী গোষ্ঠী ও সাংবাদিকদের তথ্য চুরি করছে বলে সতর্ক করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, টেলিগ্রামের মাধ্যমে পরিচিত কারো ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়িয়ে ইরান সরকারের হ্যাকাররা ভুক্তভোগীদের কম্পিউটার ও জুম কলের নিয়ন্ত্রণ নিচ্ছে।

    এ সাইবার হামলার প্রথম পর্যায়ে হ্যাকাররা তাদের লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং পরিচিত কোনো ব্যক্তি বা টেকনিক্যাল সাপোর্টের ছদ্মবেশ নেয়।এরপর কৌশলে ক্ষতিকর লিংকে ক্লিক করতে ভুক্তভোগীদের প্ররোচিত করে, যা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো বৈধ অ্যাপের ছদ্মবেশে থাকা এক ধরনের ম্যালওয়্যার ফাইল।লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তি একবার সেই ম্যালওয়্যারটি ইনস্টল করলে হামলার দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত ডিভাইসটিকে নির্দিষ্ট টেলিগ্রাম বটের সঙ্গে যোগ করে দেওয়া হয়। যার মাধ্যমে হ্যাকাররা দূর থেকেই ভুক্তভোগীর কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে।

    এফবিআই বলেছে, এর ফলে হ্যাকাররা ভুক্তভোগীর ডিভাইস থেকে ফাইল চুরি, স্ক্রিনশট নেওয়া ও জুম কল রেকর্ড করার সুযোগ পায়।টেলিগ্রাম ব্যবহার করে ভুক্তভোগীর ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করা হ্যাকারদের জন্য সাধারণ এক কৌশল। যার মাধ্যমে তারা বৈধ নেটওয়ার্ক ট্রাফিকের আড়ালে নিজেদের কর্মকাণ্ড লুকিয়ে রাখতে পারে, যা সাইবার নিরাপত্তা রক্ষাকারী ও বিভিন্ন অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যারের পক্ষে শনাক্ত করা কঠিন।