হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র, নিহত ভারতীয় নাবিক

0
35
ছবি সৌজন্যে : এক্স
হরমুজ প্রণালীতে ফের হামলা চালিয়েছে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জখম হয়েছেন আরও আট জন।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়। গত রবিবার সকালে ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছিল।
জাহাজটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এক জন এখনও নিখোঁজ। ওই হামলার নিন্দা জানিয়েছিল দিল্লিও। এ বার ফের হরমুজে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার — মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।