
মার্কিন বাহিনীর হাতে আটক ইরানের পতাকা লাগানো একটি জাহাজ। এমনই দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।
তাদের দাবি, জলপথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের বন্দরে যাওয়ার চেষ্টা করছিল সেটি। জাহাজটিকে সতর্ক করে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস রাফেল। সেন্টকমের দাবি, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করতেই সতর্ক করা হয়। তার পরই আটক করা হয় জাহাজটিকে। সেন্টকম তাদের এক্স হ্যান্ডলে সেই জাহাজের একটি ছবি পোস্ট করে।
ওই পোস্টে লেখা হয়, ২৪ এপ্রিল ইরানের একটি জাহাজকে আটক করা হয়েছে। সেটি ইরানে ঢোকার চেষ্টা করছিল। তখনই আটকানো হয়।








