গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হিজাবের বিরুদ্ধে গান, ইরানি গায়কের ৭৪ বেত্রাঘাতের শাস্তি

    হিজাবের বিরুদ্ধে গান, ইরানি গায়কের ৭৪ বেত্রাঘাতের শাস্তি

    0
    473
    ছবি সৌজন্যে : এক্স
    হিজাবের বিরুদ্ধে গান লিখে আয়াতুল্লা খামেইনির প্রশাসনের কোপে পড়েছেন ইরানের বিখ্যাত গায়ক মেহেদি ইয়ারাহি। দেশদ্রোহিতার অপরাধের দায়ে তাঁকে ৭৪ বেত্রাঘাতের সাজা শোনানো হয়েছে। সেই সঙ্গে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে। হিজাব না পরার অপরাধে মাহশা আমানির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছিল ইরান।
    হিজাব বিরোধী আন্দোলনে সামিল ইরানি মহিলাদের প্রতি সহমর্মিতা জানাতে ২০২৩ সালে রো সারিতো নামে একটি গান রিলিজ করেছিলন তিনি। সেই অপরাধেই এই বেত্রাঘাতের সাজা। যদিও সমাজমাধ্যমে মেহেদি জানিয়েছেন, পিঠে ৭৪ বার চাবুকের আঘাত নেওয়ার জন্য তিনি তৈরি।