গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Sports প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ইরানি মহিলার

    প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ইরানি মহিলার

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স

    শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ইরানের এক মহিলা ক্রীড়াবিদ।

    ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন লা’লে নিকনাম। বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লা’লে নিকনাম ইরানের গণমাধ্যমে আলোচিত নাম হয়ে উঠেছেন। তার এই কীর্তির মাধ্যমে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন।দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে ক্রীড়া জীবন শুরু করা লা’লে নিকনাম বিশ্বসেরা মহিলা ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত হলেন এই সাফল্যের মাধ্যমে।গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে ইরনাকে দেওয়া বক্তব্যে লা’লে নিকনাম বলেছেন, এই রেকর্ড গড়তে তিনি টানা দু’ বছর অনুশীলন করেছেন। চলতি বছরের শুরুতে এটি প্রথমে জাতীয় রেকর্ড হিসেবে রেজিস্ট্রেশন করা হয়। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস এবং তাদের রেকর্ড রেজিস্ট্রেশন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধিদের কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়।তার রেকর্ড অনুযায়ী, ১০০ কেজি ওজন নিয়ে তিনি এক মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক ধরে রাখেন,যা বিশ্বে এখন পর্যন্ত অনন্য।

    লা’লে নিকনাম বলেছেন, এটাই তার শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে তিনি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চান।