গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বন্ধ ইরানের আকাশসীমা, ফিরল লন্ডনগামী বিমান

    বন্ধ ইরানের আকাশসীমা, ফিরল লন্ডনগামী বিমান

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পরই বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। শুধু ইরান নয়, ইজরায়েলও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সেই কারণের বাধ্য হয়ে মাঝ-আকাশ থেকে চেন্নাইয়ে ফিরতে হয়েছে লন্ডনগামী বিমানকে।
    সংবাদমাধ্যম সূত্রে খবর, লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি ভারতীয় সময় সকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ চেন্নাই ছাড়ার কথা থাকলেও ৪০ মিনিট দেরী করে ২০৬ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ওই বিমান। ভারতের আকাশসীমা অতিক্রম করে আরব সাগর অঞ্চলে প্রবেশ করার পরে ইরানের আকাশসীমা বন্ধের খবর পান পাইলটরা।
    তারপরই তা আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁরা। সকাল ৮ টাম ৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান। বিমানবন্দর সূত্রে খবর, রাত ১০ টা নাগাদ আবারও লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে ওই বিমান। তবে ইরানের আকাশপথ এড়িয়ে ঘুরপথে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।