গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দু’ মাস পর এই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরে নয়াদিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি মূলত ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এলেও, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকটি এখন ভূ-রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যে বিমানে করে দিল্লিতে অবতরণ করেছেন তার নাম,মিনাব ১৬৮, যা যুদ্ধের শুরুতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন ছাত্রীর স্মরণে রাখা হয়েছে। এই প্রতীকী নামকরণ বিশ্বকে বর্তমান যুদ্ধের ভয়াবহতার এক কড়া বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল সোশ্যাল মিডিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

    জানা গেছে, দুই নেতার বৈঠকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই জলপথ দিয়েই সম্পন্ন হয়, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।ভারত এই পথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানাতে পারে। এছাড়া জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর যুদ্ধের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ব্রিকস প্রতিনিধিদের আলোচনার কথা রয়েছে।