গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International বিস্ফোরণের শব্দে কাঁপল দুবাই, দোহা, গুঁড়িয়ে গেল মার্কিন ঘাঁটিও

    বিস্ফোরণের শব্দে কাঁপল দুবাই, দোহা, গুঁড়িয়ে গেল মার্কিন ঘাঁটিও

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    প্রত্যাঘাতের প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। সেই হুঁশিয়ারি মতো এ বার ইজরায়েল এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে ইরান।
    পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইজরায়েল এবং মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দুবাই এবং দোহায় রবিবার সকাল নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখানে থাকা ইজরায়েল এবং মার্কিন ঘাঁটিই ইরানের লক্ষ্যবস্তু, তা স্পষ্ট করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। শুধু তা-ই নয়, দুবাইয়ে বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে খবর। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই বিমানবন্দর। শনিবার রাতেই দুবাইয়ের বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
    আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে দাবি করল ইরান। শুধু তা-ই নয়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর এটাও দাবি করেছে যে, এই হামলায় কয়েকশো মার্কিন সেনার মৃত্যু হয়েছে।