গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! 

    তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! 

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স
    যুদ্ধবিরতির মাঝেই তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন করেছে ইরান। খোরামশাহ, কাদরের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে রীতিমতো মহড়া হয়ে গিয়েছে।
    সেই মহড়ার ভিডিয়ো প্রকাশ করল তেহরান যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ইরানের সরকারি সংবাদমাধ্যমেও সেই মহড়া সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কাদর, খোরামশাহ-সহ ইরানের অস্ত্রভান্ডারের ক্ষেপণাস্ত্রগুলির প্রদর্শন হচ্ছে তেহরানের রিভোলিউশন স্কোয়ারে। ভিডিয়োতে দেখা গিয়েছে, হাজার হাজার ইরানবাসী হাতে পতাকা নিয়ে এই প্রদর্শনীতে শামিল হয়েছেন। রাস্তায় নেমে উচ্ছ্বাস আর উল্লাসে মেতেছেন। বুধবার নতুন করে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। তার মধ্যেই ইরানে এই সমরাস্ত্রের শক্তিপ্রদর্শনী প্রকাশ্যে এল।
    অনেকে বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জবাব দিতে চেয়েছে ইরান। কারণ সামরিক সংঘাত চলাকালীন ট্রাম্প বার বারই দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে এসেছে।