গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International নিহত ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান

    নিহত ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স
    ইজরায়েলের রাতভর হামলায় নিহত হয়েছেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে। উল্লেখ্য, মাত্র দিন তিনেক আগেই তাঁকে ওই পদে নিযুক্ত করেছিলেন ইরানের সবোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
    ইরান রেভলিউশনারি গাড-এর কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর শুক্রবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। দায়িত্ব দেওয়া হয়েছিল সেনার খতম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের নতুন প্রধান হিসাবে।
    ইজরায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলাতেই মৃত্যু হয়েছে শাদমানির মৃত্যু হয়েছে। ইজরায়েলি সেনার বিবৃতিতে বলা হয়েছে, সোমবার গভীর রাতে তেহেরানে ইরানের সেনার সদর দফতরে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। তাতেই মৃত্যু হয়েছে সেনাপ্রধান শাদমানির।