
বোমা মেরে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বোমা ফেলে কোনও জাতির প্রযুক্তি বা বিজ্ঞানকে মুছে ফেলা যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাকিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে আরাঘচি বলেছেন, সদিচ্ছা থাকলে দ্রুত ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং পরমাণু শিল্পে পুনরায় অগ্রগতি সাধনে সক্ষম হবে ইরান।






