গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International চুক্তি সই করতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট

    চুক্তি সই করতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট

    0
    112
    ছবি : সংগৃহীত

    ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার জন্য রাশিয়ায় পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    জানা গেছে, মস্কোর আলেকজান্ডার গার্ডেনের ক্রেমলিন প্রাচীরে অজানা সৈনিকের সমাধিতে ফুল দেওয়ার পর পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।উল্লেখ্য গত বছরের জুলাইয়ে পেজেশকিয়ানের নির্বাচনের পর এটি তাদের তৃতীয় বৈঠক।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে দুই নেতা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবেন।২০ জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে এই চুক্তি সই হচ্ছে।তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করেছেন।দিমিত্রি পেসকভ ট্রাম্পের অভিষেকের সঙ্গে চুক্তির কোনো ধরনের যোগসূত্র নাকচ করে দিয়ে বলেছেন, এই চুক্তি সইয়ের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল।উল্লেখ্য গত বছর ইরান উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ব্রিকস ব্লকে যোগ দেয়।পেজেশকিয়ান কাজানে রাশিয়া আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দেন।অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকা রাশিয়া ও ইরান ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।

    মস্কো তেহরানের জন্য প্রধান বাণিজ্য অংশীদার এবং অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী হিসাবে আবির্ভূত হয়।এরপর থেকে ইরান, আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।