
ইরান ইজরায়েল সংঘাতে ইজরায়েলি হামলায় সামান্য জখম হয়েছিলেন ইরানীয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে তাঁর চোট গুরুতর ছিল না বলেই দাবি করেছে ইরানের একাধিক সংবাদমাধ্যম। ঘটনার দিন তেহেরানের পশ্চিম প্রান্তে একটি ভবনে সে দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক হচ্ছিল। সেখানে প্রেসিডেন্ট মাসুদও ছিলেন।
অভিযোগ সেখানে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগীয় প্রধান মহসেনি ইজেই-সহ অন্য শীর্ষ আধিকারিকেরা। ওই হামলাতেই পায়ে চোট লাগে ইরানের প্রেসিডেন্টের।








