গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ইরান প্রেসিডেন্ট

    দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ইরান প্রেসিডেন্ট

    0
    67
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    দেশ জুড়ে কঠোর দমনপীড়নের জন্য ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই সঙ্গে পশ্চিমি শক্তিগুলিকেও বার্তা দিয়ে রাখলেন।
    সংবাদসংস্থা জানিয়েছে, বুধবার ইরানের সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতাও মেনে নিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনকে কঠোর হাতে যে ভাবে দমন করা হয়েছে, তাতে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। জনগণের কাছে লজ্জিত। যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সাহায্য এবং ক্ষতিপূরণে দায়বদ্ধ। দেশের মানুষের সঙ্গে কোনও রকম সঙ্ঘাত আমরা চান না।
    ইরানের সাম্প্রতিক অশান্তি শুরু হয়েছিল মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। সেই বিক্ষোভ ক্রমে দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে পরিণত হয়। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে অবশেষে সুর নরম করল তেহরান প্রশাসন। ক্ষমা চাইলেন খোদ প্রেসিডেন্ট।