
দশম দিনে পড়েছে আমেরিকা-ইরান যুদ্ধ। এরই মধ্যে নিহত আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র মোজতবাকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছেছে ইরান।
আর এরপরই এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কখন থামাবেন, সে বিষয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেবেন।
ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন, তিনি এবং নেতানিয়াহু না-থাকলে ইজরায়েলকে ধ্বংস করে দিত ইরান। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথ ভাবেই হামলা চালায় ইরানে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। ওই হামলাতেই নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার পরে গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ঘটনাচক্রে, সোমবারই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরির নাম ঘোষণা করেছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে খামনেই-পুত্র মোজতবা খামেনেইকে।





