বিশ্বকাপের প্লে-অফ খেলতে যাচ্ছে ইরাক

0
40
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ম্যাচ স্থগিতের দাবি উঠলেও ২০২৬ সালের বিশ্বকাপের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাকের জাতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা।

ইরাক ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল এক বিবৃতিতে জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে জাতীয় দল।তিনি বলেছেন, সংঘাতের কারণে এই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।তাই সফরটি নির্বিঘ্ন করতে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।দিরজাল আরো জানিয়েছেন, বিদেশি ক্লাবগুলোতে খেলা পেশাদার ফুটবলারদের জাতীয় দলে যোগ দিতে সুবিধা করে দিতেও সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।প্লে-অফ ম্যাচটি ৩১ মার্চ মেক্সিকোর মনতেরে শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক ফুটবলেও।এর ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আমেরিকায় ইরানের দলের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রতিযোগিতায় ইরানকে স্বাগত জানানো হবে।সংঘাতের কারণে ভ্রমণ-সংক্রান্ত জটিলতায় ইরাকের অংশগ্রহণ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল।