
ইরাকের বন্দরে জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার পর সব তেল বন্দরের কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রেখেছে দেশটি।
ইরাকের জেনারেল কম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি এ তথ্য নিশ্চিত করেছেন।ইরাকের বসরা প্রদেশের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হওয়ার পর এ ঘোষণা করা হয়েছে।ওই হামলায় আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র।ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে।
এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।আল-ফারতুসি জানান,আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
