
ওড়িশার কটকে পালাগানের অনুষ্ঠান মঞ্চের লোহার গেট ভেঙে গুরুতর জখম হয়েছেন প্রায় ৫০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের ৩০ জনকে সালেপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ছ’জনকে এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কটকের সালেপুর এলাকায় একটি পালাগানের আসর বসেছিল। অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। একটি লোহার গেট পেরিয়ে মঞ্চে প্রবেশ করতে হত। একই সময়ে অনেক দর্শক ওই গেটটি পার হচ্ছিলেন। সেই সময় আচমকা পুরো লোহার গেটটিই ভেঙে পড়েছে। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দ্রুত উদ্ধারকাজ চালিয়েছেন।
কী ভাবে ওই দুর্ঘটনা হল, কারও গাফিলতি রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতারের কোনও খবর মেলেনি।
