
এসআইআর-এ অনিয়মের অভিযোগে সরাসরি চাকরি থেকেই ৭ এইআরও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। ১৩ রাজ্যে এসআইআর-র আবহে এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের সাসপেন্ড করেছে কমিশন।
নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার, ৪ জেলার ৭ এইআরও সাসপেন্ড। দঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পঃ মেদিনীপুরের এইআরও সাসপেন্ড। ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের বেনজির পদক্ষেপ। যে ৭ আধিকারিককে এসআইআর -এর কাজ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার এইআরও নীতীশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। আছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসও। ৪ জেলার ৭ এইআরও-র বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ। রাজ্যের আরও ৭ আধিকারিককে এসআইআর-এর কাজ থেকে সাসপেন্ড করল ইসি। মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিতকুমার মিশ্রর। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ কমিশনের। অভিযুক্ত ৭ আধিকারিকই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত।
এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এসআইআর-এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ। এঁদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগ।








