নিটের প্রশ্নফাঁসে দলমত নির্বিশেষে ব্যবস্থা : রাষ্ট্রপতি 

0
141
Major Attacks on the Constitution State of Emergency President
Major Attacks on the Constitution State of Emergency President

নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। নারী থেকে যুবকল্যাণ, পরিকাঠামো থেকে অর্থনীতি, প্রতিরক্ষা থেকে স্বাস্থ্য, কৃষক স্বার্থ থেকে শিক্ষা, সবক্ষেত্রে বিজেপি সরকারের জয়গান গেয়েছেন তিনি। তবে তাঁর বক্তৃতায় উঠে এসেছে শিক্ষা ক্ষেত্রে প্রশ্নফাঁসের ঘটনাও। রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু বলেছেন, সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি সামনে এসেছে। এই বিষয়ে দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের কঠিনতম শাস্তি দিতে হবে।সংসদেও কঠোর আইন আনা হয়েছে। আগে অনেক রাজ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, গত ১০ বছরে দেশের অর্থনীতি এগারোতম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। এই লোকসভা অমৃতকালের শুরুতে গঠিত হয়েছে। এই লোকসভা স্বাধীনতার ৭৫ বছরের সাক্ষী হবে। আগামী সপ্তাহে এই সরকার বাজেট পেশ করতে চলেছে। এই বাজেটে অনেক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। রিফান্ডের গতি আরও দ্রুত হবে। রাজ্য-কেন্দ্রের সামঞ্জস্যে কাজ হবে। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের নীতিতে ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম অর্থনীতিতে পরিণত হয়েছে।