আইআরএস অফিসার পরিচয়ে ২৫ মহিলার সঙ্গে প্রতারণা   

0
118
আইআরএস অফিসার পরিচয় দিয়ে ২৫ মহিলার সঙ্গে প্রতারণা থেকে অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
পুলিশ সূত্রে খবর, কখনও নিজেকে আইআরএস অফিসার কখনও আবার মাদক নিয়ন্ত্রক সংস্থার আঞ্চলিক অধিকর্তার পরিচয় দিতেন সর্বেশ কুমাবত নামে ওই যুবক। তিনি মধ্যেপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বেছে বেছে সরকারি চাকরিজীবী মহিলাদের নিজের শিকার বানাতেন সর্বেশ। এ ভাবে একের পর এক মহিলাদের প্রতারণা জালে ফেলে টাকাপয়সা হাতিয়ে নিতেন। ২৫ জন মহিলাকে তাঁর প্রেমের ফাঁদে ফেলেন। তার পর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিয়ো বানাতেন। সম্প্রতি এক মহিলার সন্দেহ হয়।
তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই ভুয়ো আইআরএসের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জয়পুর থেকে গ্রেফতার করা হয় সর্বেশকে।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল