
হেমন্ত সোরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল কিংবা নীরব মোদী-মেহুল চোসকি। একের পর এক বাঘা অপরাধীদের গ্রেফতার করা সেই দোর্দন্ড প্রতাপ আইআরএস অফিসার কপিল রাজ-র আচমকাই পদত্যাগের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
২০০৯ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা অফিসার ছিলেন কপিল রাজ। কিন্তু মাত্র ৪৫ বছর বয়সেই চাকরি থেকে আচমকা অবসর নিয়েছেন তিনি। অর্থ মন্ত্রালয়ে সূত্রে জানা গিয়েছে, কপিল রাজের পদত্যাগ ভারতের রাষ্ট্রপতির অনুমোদন-সহ ১৭ জুলাই থেকে কার্যকর হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী এই অফিসার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছে। পদত্যাগের সময়, কপিল রাজ দিল্লিতে জিএসটি গোয়েন্দা শাখায় অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। কপিল রাজ লাইমলাইটে আসেন, যখন তিনি পরপর দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেন।








