
প্রেক্ষাগৃহে যখন চলছে প্রজাপতি টু, তখনই সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা করে হইচই ফেলেছেন সুপারস্টার দেব। চলতিবছরের পুজোর বক্স অফিস দখলে রাখতে দেব- শুভশ্রী জুটি ফেরাতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব।
আর সেই সিনেমা নিয়েই কৌতূহলের পারদ তুঙ্গে। এমন আবহে গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ, যা নিয়ে ফ্যান ফলোয়ারদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। টলিপাড়ার খবর, ইন্ডাস্ট্রিতে প্রায় ব্রাত্য অভিনেতাকে নাকি ফের নিজের সিনেমায় কাস্ট করতে চলেছেন দেব। যদিও অভিনেতা-প্রযোজক এবিষয়ে স্পিকটি নট। তবে এহেন গুঞ্জনে এর মাঝেই তোলপাড় টলিপাড়া। শোনা যাচ্ছে,দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।কানাঘুষো, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ।এদিকে অতীতে কলাকুশলীদের বিরোধিতা করায় গায়ক-অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। তবে রঘু ডাকাত-এর ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন তিনি। এহেন গুঞ্জন সত্যি হয় কিনা নজর থাকবে সেদিকে।উল্লেখ্য, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় গোলন্দাজ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে।বছর চারেক বাদে আবারও এই পরিচালকের সুবাদেই রঘু ডাকাত ছবিতে সম্মুখ সমরে নজর কাড়েন সংশ্লিষ্ট জুটি।
রঘু ডাকাত-এও অনির্বাণ ভট্টাচার্যকে অত্যাচারী নীলকর সাহেবের ভূমিকায় দেখা গিয়েছিল।এবার দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে কেমন ভূমিকায় তাঁকে দেখা যাবে? গুঞ্জন শুরু হতেই ফ্যান ফলোয়ারদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
