মণিপুরের ফের সরকার গঠনের পথে বিজেপি?

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হিংসায় ক্ষতিগ্রস্ত মনিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য রবিবার দিল্লিতে বৈঠক ডেকেছে বিজেপি। মণিপুরের বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, বিজেপির সমস্ত বিধায়কদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও, তাঁদের কাউকেই এই বৈঠকের সঠিক এজেন্ডা জানানো হয়নি। তিনি বলেছেন, এই বৈঠক সরকার গঠনের জন্যও হতে পারে। এদিকে বিজেপির একজন বিধায়ক জানিয়েছেন, দলের উত্তর-পূর্ব রাজ্যগুলির সমন্বয়কারী সম্বিত পাত্র তাদের বেশিরভাগকেই ফোন করে বৈঠকে যোগ দিতে বলেছেন। একজন জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি এ শারদা দেবীও বৈঠকের বিষয়ে কিছু বিধায়ককে ফোন করেছেন। তিনিও বৈঠকে যোগ দিতে পারেন। জানা গিয়েছে, বিজেপির কুকি-জো বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। উল্লেখ্য রাজ্যের কুকি-জো বিধায়কদের মধ্যে বিজেপির সাতজন সদস্য রয়েছেন। নতুন সরকার গঠনের আগে থেকেই পৃথক শাসনের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

ঘটনাচক্রে,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই দিনের মণিপুর সফরের পরেই এই বৈঠকের খবর জানা গিয়েছে।জাতি হিংসা শুরুর ২৮ মাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার মণিপুর সফর করার পর আসেন রাষ্ট্রপতি।এই দুই সফরের পরেই বৈঠকের তারিখ সামনে আসায় রাজনৈটিক মহলে গুঞ্জন, ফের গঠন হতে পারে মণিপুরের সরকার।