১৪ বছর পর বলিউডে সেলিনা জেটলি

0
213
ছবি সৌজন্যে :ফেসবুক

সেলিনা জেটলি ১৪ বছর ফিল্মিদুনিয়া থেকে দূরে ছিলেন। সামলেছেন সংসার-সন্তান। তবে ব্যক্তিগত জীবনকে সময় দিলেও নিজের আরও এক ভালোবাসার জিনিস অভিনয় ও সর্বপরি বলিউডকে ভোলেন নি তিনি। কিন্তু বলিউড থেকে এতদিন দূরে থাকার পরেও তাঁকে নিয়ে ফের কেন শুরু হল চর্চা ভাবছেন?

আসলে ফের নাকি ফিল্মিদুনিয়ায় কামব্যাক ঘটতে চলেছে সেলিনার।ইতিমধ্যেই সেলিনার কামব্যাকের খবরে সরগরম নেটপাড়া। অনেকেই জানতে চাইছেন কবে, কোন ছবিতে দেখা দেবেন অভিনেত্রী? কার বিপরীতে অভিনয় করবেন তিনি? তবে এসব প্রশ্নের উত্তর না মিললেও সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্টে এক ফলোয়ার সরাসরি প্রশ্ন করেছিলেন, কবে আপনাকে পর্দায় দেখা যাবে? তার প্রত্যুত্তরে সেলিনা লিখেছেন, খুব তাড়াতাড়ি।আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা।বলিউডে ফের কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, এইমুহুর্তে বিদেশে রয়েছেন। তাই কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে সবটা জানাবেন। উল্লেখ্য, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম,থ্যাংক ইউ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

অন্যদিকে ২০২০ সালে সিজন গ্রিটিংস- এ তাঁকে শেষ দেখেছিলেন দর্শক। এবার কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী সেলিনা জেটলি তা জানতেই মুখিয়ে  ফ্যান ফলোয়াররা।