ইউরোপে যাওয়ার নতুন সাগরপথ চালু করছে চিন?

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউরোপে যাওয়ার নতুন সাগরপথ চালু করছে চিন। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়ায় নতুন এক আন্তর্জাতিক বাণিজ্যিক পথে সন্ধান পাওয়া যাওয়ায় এই সম্ভাবনা তীব্র হচ্ছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে চিন ও রাশিয়া এবার ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নতুন বাঁকে নিতে চাইছে। শনিবার চিনের ইস্তানবুল ব্রিজ নামের একটি কন্টেইনার জাহাজ নিংবো-ঝৌশান বন্দর থেকে যাত্রা করবে। ১৮ দিনের এই যাত্রায় জাহাজটি রাশিয়ার উত্তর উপকূল দিয়ে আর্কটিক সাগরপথ ধরে ব্রিটেনের ফেলিক্সটো বন্দরে পৌঁছাবে। এই রুটে বরফ-ঢাকা পথ পাড়ি দিতে জাহাজটিকে সাহায্য করবে একটি বিশেষ ধরনের আইসব্রেকার।

বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য সুয়েজ খাল, ভূমধ্যসাগর এবং সিঙ্গাপুরের মতো ঐতিহ্যবাহী পথ দিয়েই হয়ে থাকে। তবে আর্কটিক সাগরপথ প্রচলিত পথের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম দূরত্বে পণ্য পরিবহণ করতে সক্ষম। এর ফলে সময় এবং খরচ দুইই বাঁচবে।