ঢাকার মডেল শান্তা কি গুপ্তচর! জোরালো হচ্ছে তদন্তে

0
175
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী মডেল শান্তা পাল গুপ্তচর কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্তে নেমে বেশ কিছু তথ্য পুলিশ জানতে পেরেছে।
২ বছর আগেই ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হ গেলেও গল্ফগ্রিনের ফ্ল্যাটে বহাল তবিয়তে ছিলেন শান্তা। তাঁর কাছ থেকে এদেশের আধার কার্ডও মিলেছে এমনকি হোটেল খোলার এদেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার চেষ্টায় ছিলেন। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড বাংলাদেশ নামে সোশ্যাল মিডিয়ায় পেজ খুলেছিলেন। ট্যুরিজম ব্যবসার প্রচার চালাচ্ছিলেন। দিঘা থেকে চিনের বর্ডারের কাছে নাথুলা পাসেও গিয়েছিলেন। শান্তার ট্রাভেল ব্লগের সূত্রে ফিরেছে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রার স্মৃতি। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানায়র ট্রাভেল ব্লগার জ্যোতিও দেশের নানা প্রান্তে চষে বেরিয়েছিলেন।
ভারতে ভিসা জোগাড়ের কাজে পরামর্শদাতা হয়ে উঠেছিলেন শান্তা পাল। বাংলাদেশের নাগরিকদের কৌশলে মেডিক্যাল ভিসার জন্য আবেদনের পরামর্শ দিতেন শান্তা। কতজনকে ভারতে মেডিক্যাল ভিসা পাইয়ে দিতে সাহায্য করেছেন শান্তা তাও খতিয়ে দেখছে পুলিশ।