
নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই যত দোষ ইভিএমের। মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেই এভাবেই কংগ্রেসকে তুলোধোনা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
তিনি বলেছেন, একই ইভিএমে যখন লোকসভা নির্বাচনে একশোর বেশি আসন পাচ্ছে কংগ্রেস, তখন এটা দলের জয়। আর কয়েকমাস পর যখন কংগ্রেসের দল আশানুরূপ ফল করতে পারে না, তখন ইভিএমের দোষ। আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন, ভোট পদ্ধতিতে আস্থা না থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় রাজনৈতিক দলগুলির।দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রশংসা করেন তিনি।
নতুন সংসদ ভবন নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের একটা নতুন সংসদ ভবন দরকার ছিল। নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত খুবই ভাল ছিল।
