
হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ পরিবহণের অনুমতির জন্য আলাদা করে টাকা তুলছে ইরান? সে দেশের এক সংসদ সদস্যের দাবি, এক-একটি জাহাজ হরমুজ পেরোচ্ছে ২০ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৮.৭৫ কোটি টাকা মূল্য দিয়ে।
এই অর্থ না দিলে কোনও জাহাজকে হরমুজ প্রণালী পেরোনোর অনুমতিই দেওয়া হচ্ছে না! সম্প্রতি ইরানের একটি টিভি চ্যানেলে এ কথা জানিয়েছেন সে দেশের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলায়েদ্দিন বরৌজের্দি।
২০২৪ সাল থেকে তিনি ইরানের পার্লামেন্টেরও সদস্য। ইরানের এই ২০ লক্ষ ডলারের দাবি সকল পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি না, স্পষ্ট নয়। একাংশের দাবি, কিছু জাহাজ থেকে টাকা তোলা হচ্ছে।








